# Tags

পরিচ্ছন্ন ভালুকা গড়তে আভিযানীক কার্যক্রমের ঘোষনা দিলেন ইউএনও 

মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধি-উপজেলা পরিষদ প্রাঙ্গণ, ইউএনও কার্যালয়, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সৌন্দর্যবর্ধনের লক্ষে আভিযানীক কার্যক্রমের ঘোষনা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

শুক্রবার (২মে) উপজেলা প্রশাসনের (unobhaluka) ফেইসবুকে গণপরিচ্ছন্ন ও বৃক্ষরোপন আভিযানের কর্যক্রমসমূহের ঘোষনা দেন তিনি।

তা হুবুহ তোলে ধরা হলো———

সম্মানিত সুধি, আসসালামু আলাইকুম  আগামীকালকের(শনিবার ৩মে/২০২৫) গণপরিচ্ছন্ন ও বৃক্ষরোপন আভিযানের কর্যক্রমসমূহ-

১। সকল ৯:০০-৯:৩০ পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে উপস্থিতি।

২। ৯:৩০ থেকে ভালুকা পৌরসভা এবং সকল স্বেচ্ছাসেবী ব্যক্তি/ প্রতিষ্ঠান কর্তৃক পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে। ভালুকা ওভার ব্রীজের নিচ থেকে ঢাকা অভিমুখে  ভালুকা প্রেসক্লাব পর্যন্ত উভয়দিক পরিচ্ছন্নকরণ- টিম-০১ এবং পৌরসভার একটি টিম।

৩। ওভার ব্রীজের নিচ থেকে পাচ রাস্তা পর্যন্ত রাস্তার উভয় পাশ পরিচ্ছন্নকরণ- টিম-০২ এবং পৌরসভার আরেকটি টিম।

৪। একটি টিম রোডসাইডে বৃক্ষ রোপনের কাজ করতে থাকবে সকাল থেকে। গাছ এবং ব্যারিকেড তৈরির ম্যাটেরিয়ালস পুরাতন ফল মার্কেটের এখান থেকে কালেক্ট করতে হবে। বালি, ইট, সিমেন্ট রাখা থাকবে এবং রাজমিস্ত্রী থাকবে।

৫। ওভার ব্রীজের পুরাতন ফলের দোকান থেকে বটতলা পর্যন্ত রোডের দুই পাশ পরিষ্কার করবে অপর একটি টিম এবং সড়ক ও জনপথ বিভাগের একটি টিম।

৬। সিনিয়র সিটিজেনদের একটি টিম উচ্ছেদ হওয়া চায়ের দোকানগুলোর জন্য ফুডপার্কের মতো তিনটি স্পট নির্ধারণ করে দেবেন যেখানে তাদের জন্য একই ফরম্যাটে দোকান তৈরি করে দেওয়া হবে এবং কাপড়ের দোকানগুলোর জন্য একটি শেড নির্মাণের জায়গা নির্ধারণ করে দেবেন, অন্যান্য ছোট খাটো ফল, তরকারি ইত্যাদি বিক্রেতাদের জন্য স্থান নির্ধারণ করে দেবেন যেই জায়গাটি ব্যারিকেড করে দেওয়া হবে। এর বাইরে রাস্তার পাশে এলোমেলোভাবে একটিও যদি দোকান বসে তখন রাষ্ট্র তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে, এক্ষেত্রে মানবিক আচরণের কোন সুযোগ নেই।

বি: দ্র: পরিচ্ছন্ন অভিযানে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ/ প্রতিষ্ঠান অংশ নেবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যদিও আমরা পর্যাপ্ত পরিমাণে কোদাল, ঝুড়ি, শাবল, গ্লাভস, মাস্কস রাখবো তবুও আপনাদের যাদের সংগ্রহে এই সকল উপকরণ আছে তারা সাথে আনলে ভালো হয়। আর অভিযানে অংশ নিতে যারা ইচ্ছুক তারা আবারও আপনাদের নাম/ প্রতিষ্ঠানের নাম এবং সংখ্যা কমেন্টে জানালে উপকৃত হবো।